অল ক্রাইমস. টিভি ডেস্ক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম-কে “বাংলাদেশের নেতা” হিসেবে আখ্যা দিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখপাত্র ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লিখেন, “আমার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নেতা নাহিদ ইসলাম।” তার এই পোস্ট প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং আলোচনার জন্ম দেয়।
পরে তিনি সংসদে নাহিদ ইসলামের দেওয়া একটি বক্তব্যের ভিডিও শেয়ার করেন এবং একই ক্যাপশন ব্যবহার করেন। ওই ভিডিওতে নাহিদ ইসলামকে সংসদে বক্তব্য দিতে দেখা যায়, যা পরে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।
প্রায় ৩৩ মিনিটের সেই ভিডিও ইতোমধ্যে দুই লাখের বেশি লাইক পেয়েছে বলে জানা গেছে। সমর্থকদের একটি বড় অংশ ভিডিওটি শেয়ার ও মন্তব্যের মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন।
এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে, বিশেষ করে নাহিদ ইসলামকে কেন্দ্র করে দলের ভেতরে ও বাইরে তার জনপ্রিয়তা নিয়ে বিভিন্ন মতামত দেখা যাচ্ছে।



