পরীক্ষামূলক সংস্করণ

সৌদিতে সাড়ে ১০ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার

অল ক্রাইমস টিভি ডেস্ক
আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে এক সপ্তাহে সাড়ে ১০ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গত সপ্তাহে ওই অভিবাসীদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশজুড়ে অভিযান চালিয়ে ১০ হাজার ৬০৬ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত অভিযানে গ্রেপ্তার হয়েছেন তারা।

দেশটির এই মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবের একাধিক নিরাপত্তা সংস্থা গ্রেপ্তার অভিযান পরিচালনা করেছে।
আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে যাদের গ্রেপ্তার করা হয়েছে :

• বসবাসের অনুমতি সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ৫ হাজার ৬২০ জন

• সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৮২৫ জন

• শ্রম আইন লঙ্ঘন করায় এক হাজার ১৬১ জন

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশটিতে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর সৌদি ছাড়ার চেষ্টাকালে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে।

বসবাসের অনুমতি, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে বর্তমানে ২৩ হাজার ২০৬ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র: এরাবিয়ান বিজনেস

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...