পরীক্ষামূলক সংস্করণ

বইয়ের পর এবার বুক শেল্ফ উপহার জেলা প্রশাসকের

গণঅভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া সংগঠনকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উপহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া কবি নজরুল পাঠাগারকে আবারও সহযোগিতা করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কথন ও কবি নজরুল পাঠাগারকে এর আগেও বই উপহার দিয়েছিলেন জেলার এই অভিভাবক।

জেলার চাষাড়া উত্ত এলাকার শিক্ষার্থী সাদিয়া সুলতানা যুথি সংগঠন দুটির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে ১৪ আগস্ট লিখিত আবেদন করেন দুটি বুক শেল্ফ ও কিছু চেয়ার চেয়ে।

বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা, খেলাধুলা, পাঠচক্র ও আলোচনা সভার আয়োজন করে সংগঠন দুটি। পাঠাগারটি ইতোমধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থকেন্দ্রের তালিকাভুক্ত হয়েছে বলে জানা গেছে।

সাদিয়া সুলতানা যুথি, যিনি কবি নজরুল পাঠাগারের দায়িত্বে আছেন, তিনি এই প্রতিবেদককে জানান—কথন–এর উদ্যোগে ইতোমধ্যে দুটি সাময়িকী প্রকাশিত হয়েছে, যা এরই মধ্যে সামাজিক গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এছাড়াও প্রতি মাসে একটি আলোচনা সভা, সাপ্তাহিক পাঠচক্র ও মনীষী স্মরণ আয়োজন করা হচ্ছে।

তিনি আরও বলেন,“জেলা প্রশাসক আমাদের এর আগে বই দিয়ে সহযোগিতা করেছেন। বর্তমানে পাঠাগারে দুটি বুক শেল্ফ আছে। এখন আমাদের আরও বুক শেল্ফ ও চেয়ারের প্রয়োজন। দুটি বুক শেল্ফ হলে আমরা কার্যক্রম আরও ভালোভাবে চালিয়ে যেতে পারবো। ভেবেছিলাম, অল্প কিছু দিন আগেই যেহেতু জেলা প্রশাসক আমাদের বই উপহার দিয়েছেন, তাই হয়তো এবার আমাদের আবেদন গ্রহণ করা হবে না। কিন্তু তিনি আমাদের কিছুটা অবাক করে দিয়েই পাঠাগারের জন্য দুটি শেল্ফ কেনার জন্য আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করলেন।”

সাদিয়া সুলতানা যুথি আরও বলেন, জেলা প্রশাসক মহোদয় আমাদের কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেছেন। তিনি শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি কমাতে বেশি বেশি বই পড়ার পরামর্শ দিয়েছেন। এছাড়া কথন–এর সামাজিক ও সাংস্কৃতিক কাজে যতদিন জেলা প্রশাসকের দায়িত্বে আছেন, ততদিন পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

নারায়ণগঞ্জে পাঠাভ্যাস গড়ে তুলতে ও জ্ঞানচর্চা উৎসাহিত করতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গত ১৩ জুলাই জেলা সদর উপজেলার কবি নজরুল পাঠাগারসহ ২০টি পাঠাগার ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের বই উপহার দেন।

প্রধান খবর

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে মোংলা বন্দর, প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল ও এলএনজি টার্মিনালের সম্ভাবনা গুরুত্ব পাচ্ছে।

সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি

রাঙামাটির সাজেক পর্যটন সড়কে অবরোধ চলাকালে উজোবাজারে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি হয়েছে। কয়েকজন সেনাসদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু ও ১,৩৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর মোট মৃত্যু ৩৬৪ এবং হাসপাতালে ভর্তি ১ লাখ ১৬ হাজার ৯৯০ জন।

আসছে...