পরীক্ষামূলক সংস্করণ

তিন দেশে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, কখন-কোথায়-কী আয়োজন

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিহাসের প্রথম আসর, যা যৌথভাবে আয়োজন করছে তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। শুধু আয়োজক দেশই নয়, উদ্বোধনী অনুষ্ঠানেও এসেছে নতুনত্ব। এবার প্রথমবারের মতো তিনটি পৃথক দেশে এবং তিনটি ভিন্ন দিনে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন।

বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে শুরু হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।

মেক্সিকোর উদ্বোধনী আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়। তারা পরিবেশন করবেন বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল থিম সং ‘দাই দাই (চলো এগিয়ে যাই)’। এছাড়া গ্র্যামিজয়ী মেক্সিকান ব্যান্ড মানা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, জে বালভিন ও লিলা ডাউন্সসহ আরও অনেক তারকা অংশ নেবেন।

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী আয়োজন হবে ১২ জুন কানাডার টরোন্টোতে। স্বাগতিক কানাডা মুখোমুখি হবে বসনিয়া-হার্জেগোভিনার। অনুষ্ঠানে পরিবেশন করবেন অ্যালানিস মরিসেত্তে, মাইকেল বুবলে, অ্যালেসিয়া কারা, জেসি রেইজ এবং বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়সহ একাধিক আন্তর্জাতিক তারকা। আয়োজনে কানাডার বহুসাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্য তুলে ধরা হবে।

এরপর ১৩ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে দেশটির উদ্বোধনী ম্যাচ। স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ম্যাচ-পূর্ব অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মার্কিন পপ তারকা ক্যাটি পেরি। পাশাপাশি র‍্যাপ তারকা ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, কোরিয়ান তারকা লিসা, রেমা ও টাইলারও মঞ্চ মাতাবেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুধু ফুটবলের লড়াই নয়, বরং সংগীত, সংস্কৃতি ও বৈশ্বিক বৈচিত্র্যের এক মহামিলনমেলায় পরিণত হতে যাচ্ছে। তিন দেশের তিনটি উদ্বোধনী অনুষ্ঠান বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...