পরীক্ষামূলক সংস্করণ

জুয়েলারি দোকানের দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও নগদ ২০ লাখ টাকা চুরি

রাজশাহী নগরীর সাহেববাজার স্বর্ণপট্টি এলাকায় অবস্থিত ‘কারুশ্রী জুয়েলার্স’ নামের একটি জুয়েলারি দোকানে দেয়াল কেটে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১ হাজার ২০০ ভরি রূপার অলংকার এবং নগদ ২০ লাখ টাকাসহ আনুমানিক সাত কোটি টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার (২০ জুন) ভোরের মধ্যে কোনো এক সময় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন সাহেববাজার এলাকার স্বর্ণা হোটেলের নিচতলায় এই দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত কারুশ্রী জুয়েলার্সের মালিক তুর্য সরকার শনিবার সকালে দোকান খুলতেই চুরির বিষয়টি বুঝতে পারেন এবং ঘটনার খবর পেয়ে বারবার অসুস্থ হয়ে পড়েন। জানা গেছে, দুর্বৃত্তরা প্রথমে কারুশ্রী জুয়েলার্সের পাশের ‘আফিয়া জুয়েলার্স’ নামের আরেকটি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং এরপর দুই দোকানের মাঝের দেয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সে ঢুকে স্বর্ণ, রূপা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। তবে আফিয়া জুয়েলার্সে মূল্যবান মালামাল না থাকায় সেখান থেকে কোনো কিছু খোয়া যায়নি। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি চলে যাওয়ার পর শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বাজার সম্পূর্ণ বন্ধ ছিল, যার সুযোগ নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার খবর পেয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ ও তদন্ত শুরু করেছেন।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রাজশাহী জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম অপু জানান, প্রাথমিক হিসাবে প্রায় ছয় কোটি টাকার ২০০ ভরি স্বর্ণ, ১ হাজার ২০০ ভরি রূপা এবং নগদ ২০ লাখ টাকা লুট হয়েছে এবং সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় সাত কোটি টাকা। পুলিশ ঘটনাটিকে চুরি হিসেবে দেখলেও জুয়েলারি ব্যবসায়ীরা এটিকে একটি পরিকল্পিত ডাকাতি বলে দাবি করছেন, কারণ তাদের মতে এত বিপুল পরিমাণ মালামাল নিয়ে যাওয়ার ঘটনা সাধারণ চুরি হতে পারে না। এই ঘটনার প্রতিবাদে শনিবার রাজশাহীর জুয়েলারি ব্যবসায়ীরা তীব্র বিক্ষোভ মিছিল করেন এবং লুট হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে জেলার সব জুয়েলার্সের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেন। রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে মালামাল উদ্ধার ও দায়ীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...