অল ক্রাইমস.টিভি ডেস্ক
ঢাকার একটি আদালত ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও তার স্ত্রী সঞ্চিতা দত্তের নামে থাকা ১৮টি ব্যাংক হিসাব এবং একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, তার স্ত্রী অপরাজিতা হক ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন।
দুদকের আবেদনে বলা হয়, সংশ্লিষ্টদের নামে অর্জিত অস্থাবর সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি এবং সম্পদের প্রকৃত উৎস আড়াল করতে হস্তান্তর ও স্থানান্তরের চেষ্টা করা হয়েছে, যা মানিলন্ডারিংয়ের অভিযোগের ইঙ্গিত দেয়। অনুসন্ধান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।



