ইরানে সৌদি প্রতিনিধিদের কোরআনের আয়াত শোনানোকে কেন্দ্র করে নতুন কূটনৈতিক আলোচনার সৃষ্টি হয়েছে।। এর মধ্যে সৌদি প্রতিনিধিদের শোনানো হয় সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত।
গতকাল শুক্রবার অনুষ্ঠিত এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি সৌদি আরবের পাঁচ সদস্যের একটি দলও উপস্থিত ছিল। দলটির নেতৃত্ব দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খেরেজি।
শ্রদ্ধা নিবেদনের সময় বিদেশি অতিথিদের কোরআনের বিভিন্ন আয়াত পাঠ করে শোনায় ইরান। সৌদি প্রতিনিধিদের ক্ষেত্রে সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়, যেখানে বদর যুদ্ধের প্রসঙ্গ রয়েছে।
উক্ত আয়াতে বলা হয়েছে, সত্য ও মিথ্যার মধ্যে সংঘর্ষ এবং আল্লাহর পথে বিশ্বাসীদের বিজয়ের শিক্ষা রয়েছে। আয়াতটিকে ঐতিহাসিক যুদ্ধের প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়।
ইরান ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মতে, এই আয়াত শোনানোর মাধ্যমে ইরান পরোক্ষভাবে রাজনৈতিক বার্তা দিতে চেয়েছে। ধারণা করা হচ্ছে, এটি সৌদি আরবের প্রতি একটি ইঙ্গিতপূর্ণ অবস্থান প্রকাশের চেষ্টা।
এই ঘটনাকে ঘিরে ইতোমধ্যেই আন্তর্জাতিক মহলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।



