অল ক্রাইমস.টিভি ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
শনিবার বিকাল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফল নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি সরকার গঠন, সম্ভাব্য জোট ও আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরা হবে।



