পরীক্ষামূলক সংস্করণ

মালদ্বীপের স্বাধীনতা দিবসে যোগ দিতে মালে পররাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপ সরকারের আমন্ত্রণে দেশটির ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মালে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শনিবার (২৫ জুলাই) ম্যানিলা থেকে মালদ্বীপে পৌঁছালে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুতিশাম আদম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত মালদ্বীপ সফরে বিশেষ অতিথি হিসেবে স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন ড. খলিলুর রহমান।

সফরকালে তিনি মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুতিশাম আদমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য, কর্মসংস্থান, পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময়ের পাশাপাশি বহুপাক্ষিক ফোরামে দুই দেশের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ড. খলিলুর রহমানের প্রথম সরকারি মালদ্বীপ সফর। এই সফরের মাধ্যমে বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...