পরীক্ষামূলক সংস্করণ

কুমারখালীতে দোকান থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে হাবিবুল্লাহ (৩৮) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে পান্টি বাজারের ‘হাবিবুল্লাহ স্টিল ফার্নিচার’ নামের দোকানের ভেতরে কাঠের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত হাবিবুল্লাহ পান্টি গ্রামের গোলাবাড়ি বাজার এলাকার হামিদ মুসল্লির মেজ ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত থেকে হাবিবুল্লাহ নিখোঁজ ছিলেন। তবে তার ব্যবহৃত মোবাইল ফোন সচল ছিল। ঘটনার সময় তার স্ত্রী ও একমাত্র মেয়ে ঝিনাইদহে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

স্থানীয়রা জানান, হাবিবুল্লাহ দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন। দেশে ফিরে তিনি স্টিল ফার্নিচারের ব্যবসার পাশাপাশি বিদেশে লোক পাঠানোর ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। এ ব্যবসাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল বলে জানা গেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পান্টি বাজারের নিজ দোকান থেকে হাবিবুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান খবর

মিরপুর ও ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়ার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট বিষয়টি যাচাই করছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাক্ষাৎ করেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

আসছে...