দেশজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭২ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৫১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ১২১ জনের দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ২৪১ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১৬ হাজার ১৮০ জন এবং হামের উপসর্গ রয়েছে ১ লাখ ২৯ হাজার ৬১ জনের।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এ পর্যন্ত হাম বা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।
এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪০ জনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে।



