পরীক্ষামূলক সংস্করণ

জামিনে বের হয়েই ফের ইয়াবা বিক্রি করতে গিয়ে ধরা

মাদক মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর আবারও ইয়াবা বিক্রির অভিযোগে মো. সোহাগ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেন বলে জানিয়েছে ডিএনসি।

গ্রেপ্তার সোহাগ পূর্ব মাইজচরা গ্রামের রফিক উল্লার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানে সোহাগের কাছ থেকে ২৮ গ্রাম ওজনের ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ডিএনসি সূত্রে জানা গেছে, সোহাগ এর আগে মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। পরে জামিনে মুক্তি পেয়ে পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রধান খবর

মরিয়মের মৃত্যু: আনুষ্ঠানিকতা শেষে সকালে এমপি গাজী নজরুল ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার দেখাবে পুলিশ

রাজধানীর ন্যাম ভবনে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। প্ররোচনার অভিযোগে মামলায় এমপি ও তাঁর প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে আছেন। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার

আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। নিহতের বাবা বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এই মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ

রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। আজ

আসছে...