পরীক্ষামূলক সংস্করণ

জনপ্রিয় ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে খুন, গ্রেপ্তার স্বামী

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য স্টেয়ারকেস’ থেকে অনুপ্রাণিত হয়ে স্ত্রীকে হত্যার পর প্রমাণ গোপন করে তদন্ত ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে ভারতের দিল্লির এক সফটওয়্যার পরামর্শকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি হত্যাকাণ্ডের পরিকল্পনার কথা স্বীকার করেছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ৩০ জুলাই পূর্ব দিল্লির একটি বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কমল সিং (৬২) ও তার স্ত্রী কোমল সিং ঘটনার সময় বাড়িতে একা ছিলেন। তাদের ছেলে লাইব্রেরিতে, মেয়ে অফিসে এবং গৃহকর্মী কাজ শেষে চলে গিয়েছিলেন।

পুলিশ জানায়, দুপুর প্রায় ১২টা ৪৫ মিনিটে বারান্দায় কাপড় শুকানোর সময় কোমল সিংয়ের মাথায় পেছন থেকে তলোয়ার দিয়ে আঘাত করেন কমল। পরে তিনি রান্নাঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে তাকে টেনে বসার ঘরে নিয়ে গিয়ে কাঁচি দিয়ে একাধিকবার আঘাত করা হয় বলে অভিযোগ।

হত্যার পর কমল রক্তমাখা পোশাক ও তলোয়ার একটি ব্যাগে ভরে লুকিয়ে রাখেন। এরপর দীর্ঘ সময় গোসল করে স্কুটারে করে বাড়ি থেকে বের হয়ে যান এবং পথে ব্যাগটি ফেলে দেন বলে পুলিশ জানিয়েছে।

পরে তিনি দুটি ব্যাংক হিসাব থেকে প্রায় ৭ লাখ রুপি উত্তোলন করেন। এর আগে স্ত্রীর কক্ষ থেকে নেওয়া নগদ অর্থসহ তার কাছে প্রায় ১২ লাখ ৭৫ হাজার রুপি ছিল বলে তদন্তে জানা গেছে।

এদিকে, দম্পতির ছেলে গৌরব সিং রাতে বাড়ি ফিরে মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচি উদ্ধার করা হলেও তলোয়ারটি পাওয়া যায়নি।

পুলিশ জানায়, কমল নিখোঁজ থাকায় সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত নজরদারি ও ইলেকট্রনিক তথ্য বিশ্লেষণ করে তার অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। প্রথমে তিনি মোবাইল ফোন চালু রেখে গোরখপুরের দিকে যান এবং পরে ফোন বন্ধ করে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন। তিন দিনের অভিযানের পর দিল্লি পুলিশ তাকে মথুরা রেলস্টেশনের কাছে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে কমল হত্যার পরিকল্পনা ও পালানোর কৌশল সম্পর্কে বিস্তারিত জানান বলে জানিয়েছে পুলিশ। কর্মকর্তাদের দাবি, তিনি ওয়েব সিরিজে দেখানো পদ্ধতি অনুসরণ করে হত্যার অস্ত্র নষ্ট করে প্রমাণ দুর্বল করার পরিকল্পনা করেছিলেন।

তদন্তে আরও জানা গেছে, গত এক বছর ধরে কমল ও কোমলের দাম্পত্য সম্পর্কে বিরোধ চলছিল। সম্পত্তি নিয়ে মতবিরোধ এবং কমলের অন্য এক নারীর সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি তাদের সম্পর্কের টানাপোড়েন বাড়িয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

প্রধান খবর

মরিয়মের মৃত্যু: আনুষ্ঠানিকতা শেষে সকালে এমপি গাজী নজরুল ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার দেখাবে পুলিশ

রাজধানীর ন্যাম ভবনে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। প্ররোচনার অভিযোগে মামলায় এমপি ও তাঁর প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে আছেন। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার

আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। নিহতের বাবা বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এই মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ

রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। আজ

আসছে...