অল ক্রাইমস. টিভি ডেস্ক
দেশে আগামীকাল মঙ্গলবার (৯ মার্চ) থেকে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। প্রথমে রাজধানীর কড়াইল বস্তি এলাকায় নারীদের হাতে কার্ড তুলে দিয়ে উদ্বোধন করবেন তারেক রহমান। একই দিন সুবিধাভোগীদের মোবাইল ফোনে প্রথম মাসের নগদ সহায়তাও পৌঁছে যাবে।
প্রাথমিকভাবে ১৪ উপজেলার একটি করে ওয়ার্ডে এই কর্মসূচি চালু হবে। এর আওতায় প্রতি পরিবার মাসে ২ হাজার ৫০০ টাকা করে পাবে। বিভিন্ন বস্তি এলাকা ও কয়েকটি উপজেলায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম পরিচালনা করা হবে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার অর্থ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করবে অর্থ মন্ত্রণালয়।



