পরীক্ষামূলক সংস্করণ

রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীর আগারগাঁওয়ে নভোথিয়েটারে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্ভাবনের সঙ্গে নীতি সহায়তা, শিল্পখাত, বিনিয়োগ ও বাজারের সুযোগের সংযোগ ঘটানোর লক্ষ্যেই এবারের ইনোভেশন ফেয়ারের আয়োজন করা হয়েছে। মেলায় শতাধিক উদ্ভাবক ও স্টার্টআপ প্রতিষ্ঠাতা এক হাজারের বেশি উদ্ভাবন নিয়ে অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বর্তমান সরকার সর্বোচ্চ পর্যায় থেকে প্রয়োজনীয় সব ধরনের চেষ্টা ও উদ্যোগ গ্রহণ করবে। তবে এ ক্ষেত্রে উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, দেশের কাঙ্ক্ষিত লক্ষ্য ও প্রত্যাশা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে দেশের মানুষের প্রত্যাশা বাস্তবে রূপ পাবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন দিনব্যাপী এ মেলায় উদ্ভাবক, স্টার্টআপ, উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি হবে।

প্রধান খবর

এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংখ্যা গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায় ও রাজস্ব ফাঁকির অভিযোগে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানিতে অভিযান চালিয়েছে দুদক।

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টা করলে তদন্তের পর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট শুরু হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

বেকারত্ব সৃষ্টি করে এমন শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাংকিং উন্নয়ন এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

আসছে...