দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯২২ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০০ জন।
রোববার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে নতুন করে ৯০৫ জন শনাক্ত হয়েছেন। গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭১ হাজার ৫৪৩ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬৩ জন। গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৬৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫১ হাজার ২৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ২৫২ জন।



