পরীক্ষামূলক সংস্করণ

সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ গ্রেপ্তার ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির চেষ্টার সময় মিজানুর রহমান সোহেল (৪১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি সামুরাই, একটি চাপাতি ও তিনটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে উপজেলার কাঁচপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল মহাসড়কে একটি প্রাইভেটকার থামিয়ে ডাকাতির চেষ্টা করছিল। মোবাইল ডিউটিতে থাকা টহল পুলিশ বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের ৫ থেকে ৬ সদস্য পালিয়ে যায়।

পরে পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকে মিজানুর রহমান সোহেলকে আটক করে। তিনি কুমিল্লার চান্দিনা থানার জিরাবাইস এলাকার আব্দুর রব মিয়ার ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে তথ্য পাওয়া গেছে। তার দলের অন্য সদস্যদের মধ্যে শ্রাবণ, গাড়ির হেলপার রাকিব (৩৫), কাঁচপুর উত্তরপাড়া এলাকার নাহিদ (৩৩), আলামিন (২৫), ইউসুফ (৩০) এবং আরও ১ থেকে ২ জন অজ্ঞাতপরিচয় সদস্য রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রধান খবর

জ্বালানি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী-গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিকের আশা জানিয়েছেন তিনি।

শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি

শিক্ষা, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আসছে...