পরীক্ষামূলক সংস্করণ

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১ হাজার ৭৩৩ রোগী ভর্তি, মৃত্যু ৮

ডেঙ্গুতে এ বছর এক দিনে সর্বোচ্চসংখ্যক রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৩৩ জন। একই সময়ে মারা গেছেন আটজন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের আজ সোমবারের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ বছর এক দিনে এত বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির তথ্য এই প্রথম পাওয়া গেল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ হাজার ৫৭০ জন। তাঁদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৯ হাজার ৩৭৫ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৪ হাজার ৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া আটজনের মধ্যে ছয়জন নারী ও দুজন পুরুষ। তাঁদের মধ্যে ২৬ থেকে ৩০ বছর বয়সী দুজন এবং ৬ থেকে ১০ বছর বয়সী দুজন রয়েছেন।

এ ছাড়া ১৬ থেকে ২০, ৩৬ থেকে ৪০, ৪১ থেকে ৪৫ এবং ৬১ থেকে ৬৫ বছর বয়সী একজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৩৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এরপরই রয়েছে খুলনা বিভাগ। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ডেঙ্গু আক্রান্ত ৩০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ এলাকায় রোগীর সংখ্যা ৮ হাজার ৭২৯ জন।

এরপর রয়েছে খুলনা বিভাগ। উপকূলীয় এই বিভাগে চলতি বছর এখন পর্যন্ত ৮ হাজার ৬৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুন ও জুলাই মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়তে শুরু করে। জুনে ২ হাজার ৯০৭ জন এবং জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

আগস্টে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২০ হাজার ৫৩৬ জন। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৪২৪ জন।

বিশেষজ্ঞরা ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত মশা নিধন এবং বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিয়ে আসছেন।

তাঁরা জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি ডেঙ্গু শনাক্ত হলে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

প্রধান খবর

জ্বালানি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী-গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিকের আশা জানিয়েছেন তিনি।

শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি

শিক্ষা, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আসছে...