পরীক্ষামূলক সংস্করণ

৩ মাসেই ব্যাংকে কোটিপতি হিসাব বাড়ল ৫ হাজার

চলতি বছরের এপ্রিল থেকে জুন—এই তিন মাসে দেশের ব্যাংক খাতে এক কোটি টাকার বেশি আমানত থাকা কোটিপতি হিসাবের সংখ্যা ৫ হাজার ৭৭টি বেড়ে ১ লাখ ৪১ হাজার ৫৬২টিতে দাঁড়িয়েছে এবং এসব হিসাবে মোট আমানত ১৬ হাজার ৪৯৮ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন মাস শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানত হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫৮৮টি। এর মধ্যে ১ কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৫৬২টি, যা গত মার্চ শেষে ছিল ১ লাখ ৩৬ হাজার ৪৮৫টি।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, মার্চ শেষে ১ কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবগুলোতে মোট জমার পরিমাণ ছিল ৮ লাখ ৫৯ হাজার ১৬২ কোটি টাকা। জুন শেষে সেই জমার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৭৫ হাজার ৬৬০ কোটি টাকায়। অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে এসব কোটিপতি হিসাবে মোট আমানত বৃদ্ধি পেয়েছে ১৬ হাজার ৪৯৮ কোটি টাকা।

কোটিপতি হিসাব এবং সামগ্রিক আমানতের পরিমাণ বাড়লেও ব্যক্তি পর্যায়ে আমানত জমার চিত্র পুরোপুরি ভিন্ন। জুন মাস শেষে ব্যক্তি শ্রেণির কোটিপতি হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৭০১টি, যেখানে জমাকৃত আমানতের পরিমাণ ছিল ৯০ হাজার ১৩১ কোটি টাকা।

এর আগে মার্চ মাস শেষে ব্যক্তি শ্রেণির এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবের সংখ্যা ছিল ৪০ হাজার ৬৩০টি এবং তখন এসব হিসাবে জমার পরিমাণ ছিল ৯১ হাজার ৩৫২ কোটি টাকা। অর্থাৎ এপ্রিল থেকে জুন—এই তিন মাসে ব্যক্তি পর্যায়ে কোটিপতি হিসাবের সংখ্যা ৭১টি বাড়লেও মোট আমানতের পরিমাণ কমে গেছে ১ হাজার ২২১ কোটি টাকা।

ব্যাংক খাতের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ব্যক্তি পর্যায়ে আমানত কমলেও মূলত সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে বিপুল পরিমাণ নতুন আমানত যুক্ত হওয়ার কারণেই সামগ্রিকভাবে কোটিপতি হিসাব ও জমার পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

সম্পর্কিত বিষয়:

প্রধান খবর

এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংখ্যা গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায় ও রাজস্ব ফাঁকির অভিযোগে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানিতে অভিযান চালিয়েছে দুদক।

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টা করলে তদন্তের পর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট শুরু হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

বেকারত্ব সৃষ্টি করে এমন শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাংকিং উন্নয়ন এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

আসছে...