পরীক্ষামূলক সংস্করণ

বিশ্বমানের মানবসম্পদে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে রুয়েটের প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক একাডেমিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নয়নে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় রুয়েটের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির সক্ষমতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

প্রধান খবর

ট্রাম্পের এক বিলেই বদলে যাচ্ছে ভারত-মার্কিন সম্পর্কের সমীকরণ

রাশিয়ার তেল ও গ্যাস কেনা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের মার্কিন বিলে স্বাক্ষর করছেন ট্রাম্প। ভারতের রুশ তেল আমদানি ও নতুন বাণিজ্য জটিলতা নিয়ে উদ্বেগ বাড়ায় ওয়াশিংটন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরকে বিশেষ নজরের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর লেকগুলোর দূষণ রোধ, পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নেও সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি।

‘নৌকা’ স্থগিত, ব্যালটে ফিরল ‘না’ ভোট

জাতীয় সংসদ নির্বাচনে ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে ১২০টি প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। নতুন প্রজ্ঞাপনে একক প্রার্থীর আসনে ব্যালটে ‘না’ ভোট যুক্ত করার পাশাপাশি হলফনামা ও ব্যাংক হিসাবে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে।

আসছে...