পরীক্ষামূলক সংস্করণ

ডেঙ্গু পরীক্ষার তথ্য জানতে চাওয়ায় নারীর মাথা ফাটাল দালালরা

চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ছেলের ডেঙ্গু পরীক্ষার তথ্য জানতে গিয়ে কথিত দালালদের হামলার শিকার হয়েছেন কানিজা আফরোজ (৪০) নামে এক নারী। প্লাস্টিকের পাইপ ও রড দিয়ে হামলার ঘটনায় গুরুতর আহত ওই নারীর মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। আহত কানিজা আফরোজ পৌর এলাকার বালুবাগান মহল্লার বাসিন্দা।

কানিজা আফরোজের অভিযোগ, ছেলের ডেঙ্গু জ্বরের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার তথ্য জানতে তিনি হাসপাতালের বহির্বিভাগে যান। সেখানে সিবিসি পরীক্ষা করা হয় কি না জানতে চাইলে আশপাশে থাকা কয়েকজন ব্যক্তি তাকে ও তার ছেলেকে গালাগাল করেন। পরে হাসপাতাল থেকে বের হয়ে একটি বেসরকারি ক্লিনিকে পরীক্ষা করানোর জন্য তাদের ওপর চাপ দেওয়া হয়।

কানিজা বলেন, পরীক্ষার বিষয়ে তথ্য জানতে চাইলে তাকে জোর করে হাসপাতাল থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে কয়েকজন ব্যক্তি প্লাস্টিকের পাইপ ও রডসহ বিভিন্ন জিনিস দিয়ে তাকে মারধর করেন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিলে মাথায় তিনটি সেলাই দেওয়া হয়।

আহত নারী বলেন, ‘আমি শুধু জানতে চেয়েছিলাম এখানে সিবিসি পরীক্ষা হয় কি না। তারা বলে, এখানে পরীক্ষা হয় না, ক্লিনিকে যেতে হবে। আমি যেতে না চাইলে আমাকে মারধর করা হয়।’

কানিজা আফরোজ আরও অভিযোগ করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে কথিত দালালদের দৌরাত্ম্য রয়েছে। তারা রোগী ও স্বজনদের বিভিন্নভাবে প্রভাবিত করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, হাসপাতালে কোনো কর্মচারী সেখানে না থাকায় এবং কেউ এগিয়ে না আসায় দালালরা এ ঘটনা ঘটিয়েছে। দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে। আহত নারী আইনি ব্যবস্থা নিলে তাকে সহায়তা করা হবে।

সদর থানার ওসি ইকরামুল হোসেন বলেন, হাসপাতালে মারধরের বিষয়ে পুলিশের কাছে এখনো কোনো তথ্য নেই। তবে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান খবর

ট্রাম্পের এক বিলেই বদলে যাচ্ছে ভারত-মার্কিন সম্পর্কের সমীকরণ

রাশিয়ার তেল ও গ্যাস কেনা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের মার্কিন বিলে স্বাক্ষর করছেন ট্রাম্প। ভারতের রুশ তেল আমদানি ও নতুন বাণিজ্য জটিলতা নিয়ে উদ্বেগ বাড়ায় ওয়াশিংটন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরকে বিশেষ নজরের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর লেকগুলোর দূষণ রোধ, পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নেও সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি।

‘নৌকা’ স্থগিত, ব্যালটে ফিরল ‘না’ ভোট

জাতীয় সংসদ নির্বাচনে ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে ১২০টি প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। নতুন প্রজ্ঞাপনে একক প্রার্থীর আসনে ব্যালটে ‘না’ ভোট যুক্ত করার পাশাপাশি হলফনামা ও ব্যাংক হিসাবে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে।

আসছে...