পরীক্ষামূলক সংস্করণ

বনানীতে ময়লার গাড়ির চাপায় নারী নিহত

রাজধানীর বনানীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় মোসা. দুলালী বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, দুর্ঘটনার পর দুলালী বেগমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত দুলালী বেগম ময়মনসিংহের শেরপুর জেলার বাদশা মিয়ার স্ত্রী।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, গাড়ির ধাক্কায় এক নারী আহত হওয়ার খবর পেয়ে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে গাড়িটি সিটি করপোরেশনের কি না, তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি ।

প্রধান খবর

ঋণের নামে টাকা নেওয়ার অভিযোগ, ধানমন্ডি থেকে মোবারক গ্রেপ্তার

ঋণ দেওয়ার নামে টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মো. মোবারক হোসেনকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একাধিক পরোয়ানাভুক্ত মামলায় আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

৫ বছরে জলবায়ু সহনশীলতা জোরদারে পদক্ষেপ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী পাঁচ বছরে জলবায়ু সহনশীলতা জোরদারে বাংলাদেশ নদী-খাল খনন, বৃক্ষরোপণ, আগাম সতর্কতা ও নবায়নযোগ্য জ্বালানিতে নানা উদ্যোগ নিয়েছে।

ফুটপাতে প্রাণ গেল মেহেদীর, ৯ লাখ টাকায় আপস পরিবারের

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়া প্রাইভেটকারের ধাক্কায় মেহেদী হাসান মিম নিহত হওয়ার ঘটনায় দুই পক্ষের মধ্যে ৯ লাখ টাকায় আপস হয়েছে। আপসনামায় মামলা প্রত্যাহার ও আসামিদের জামিনে অনাপত্তিসহ বেশ কয়েকটি শর্ত রাখা হয়েছে।

আসছে...