পরীক্ষামূলক সংস্করণ

সিগারেট খাওয়া নিয়ে তর্ক, তরুণকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. রবিউল (১৮) নামে এক তরুণকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সিগারেট খাওয়া নিয়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
বৃহস্পতিবার (৭ মে) রাত ৯টার দিকে শ্রীনগর উপজেলার দেউলভোগ এলাকায় এ ঘটনা ঘটে। রবিউল দেউলভোগ এলাকার হাবিবুর রহমানের ছেলে। গুরুতর আহত অবস্থায় রবিউলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর ও লৌহজং সার্কেল) মো. আসাদুজ্জামান জানান, সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে রবিউলকে কুপিয়ে আহত করা হয়। পরে উন্নিত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়। পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূইয়া জানান, কুপিয়ে আহত রবিউলকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছিল। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

প্রধান খবর

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে মোংলা বন্দর, প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল ও এলএনজি টার্মিনালের সম্ভাবনা গুরুত্ব পাচ্ছে।

সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি

রাঙামাটির সাজেক পর্যটন সড়কে অবরোধ চলাকালে উজোবাজারে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি হয়েছে। কয়েকজন সেনাসদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু ও ১,৩৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর মোট মৃত্যু ৩৬৪ এবং হাসপাতালে ভর্তি ১ লাখ ১৬ হাজার ৯৯০ জন।

আসছে...