নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদরাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফতুল্লার কাশিপুর হাজীপাড়া মাহেলা খাতুন মাদরাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কয়েকজন শিক্ষার্থী মাদরাসার চারতলা ভবনের ছাদে খেলছিল। এ সময় অসাবধানতাবশত তাদের হাতে থাকা আখ ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিকট শব্দে স্পার্ক হয়ে আগুন ধরে যায়।
এতে ছাদে থাকা পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়। পরে মাদরাসার শিক্ষক ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।



