পরীক্ষামূলক সংস্করণ

বরিশালে গোপন বৈঠক থেকে আ. লীগের ১২ নেতাকর্মী আটক

বরিশাল নগরীর বটতলা এলাকায় একটি ভবনে বৈঠক চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের পর হালিমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ওই ভবনে অভিযান চালায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল মামুন উল ইসলাম জানান, আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন পদধারী নেতা রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কর্মসূচি প্রণয়নের জন্য সেখানে জড়ো হওয়ার কথা জানিয়েছেন।

ওসি বলেন, বেলা ১২টার পর তারা ওই ভবনে জড়ো হন। আটক ব্যক্তিদের মোবাইল ফোনের তথ্য যাচাই ও ট্র্যাকিং করা হচ্ছে। নগরীতে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বৈঠকের প্রকৃত উদ্দেশ্য এবং তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা তদন্তের পর জানা যাবে।

প্রধান খবর

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫

রাজধানীর ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহরিয়ারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধন বিল, এরপর গণভোট

আগামী জানুয়ারির সংসদ অধিবেশনে সংবিধান সংশোধন বিল আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিল পাসের পর গণভোট আয়োজনের কথা জানান তিনি।

কৃষকরা দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষকদের দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ বলেছেন। কৃষিপণ্যের ন্যায্যমূল্য, সহজ কৃষিঋণ ও কৃষি পুরস্কার চালুর উদ্যোগের কথাও জানান তিনি।

আসছে...