পরীক্ষামূলক সংস্করণ

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন

মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় গতিশীলতা আনতে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। নতুন নিয়মে প্রতি কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ২২তম বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যমান ব্যবস্থায় প্রতি তিন কর মেয়াদ শেষে অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বিধান ছিল। নতুন সংশোধনীতে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার পর অনধিক ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দেওয়ার বিধান পুনঃপ্রবর্তন করা হয়েছে।

দাখিলপত্র জমা দেওয়ার ১৫তম দিনে সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে তা জমা দেওয়া যাবে।

এ ছাড়া সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ধারা ৬৪ সংশোধনের লক্ষ্যে অধ্যাদেশের খসড়াটি উপস্থাপন করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধান খবর

সৌদিতে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি এবং স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের সুযোগ কাজে লাগাতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল।

ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, প্রাণহানি বেড়ে ২৩৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। নতুন করে ২ হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর মোট প্রাণহানি বেড়ে ২৩৩ জনে দাঁড়িয়েছে।

আসছে...