পরীক্ষামূলক সংস্করণ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ সালমান মোহাম্মদ মুক্তাদিরের সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য, গ্রাহকের পরিচিতি (কেওয়াইসি) ও লেনদেনের বিবরণ চেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

৩০ সেপ্টেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে দেশের সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোতে পাঠানো এক উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত জরুরি ই-মেইল বার্তার মাধ্যমে বিএফআইইউ সালমান মোহাম্মদ মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাব, হিসাব খোলার ফরম (এওএফ), কেওয়াইসি এবং বিস্তারিত হিসাব বিবরণী (স্টেটমেন্ট) দিতে নির্দেশ দিয়েছে।

বিএফআইইউর পাঠানো ওই নির্দেশনায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সালমান মুক্তাদিরের হিসাবের বিস্তারিত কেওয়াইসি ও লেনদেন বিবরণীর সফট কপিসহ একটি নির্দিষ্ট এক্সেল ফাইলে তাঁর হিসাবসংক্রান্ত যাবতীয় তথ্য এবং চিহ্নিত প্রতিটি হিসাবের সুদ আয় ও উৎসে কর (টিডিএস)-সংক্রান্ত তথ্য ছক আকারে পূরণ করে পাঠাতে বলা হয়েছে।

আর্থিক গোয়েন্দা সংস্থাটি তাদের পাঠানো জরুরি বার্তায় এসব তথ্য মাত্র এক ঘণ্টার মধ্যে গোএমএল (goAML) মেসেজ বোর্ডের মাধ্যমে পাঠাতে নির্দেশ দেওয়ার পাশাপাশি বিএফআইইউর পরিপত্রের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে যাবতীয় তথ্যের গোপনীয়তা সম্পূর্ণ বজায় রাখার কঠোর নির্দেশনা জারি করেছে।

উল্লেখ্য, সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের নিজস্ব কার্যালয়ে একদল দুর্বৃত্ত ঢুকে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করলে সে ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া ও আলোচনার সৃষ্টি হয়।

অফিসে হামলার প্রতিক্রিয়ায় সালমান মুক্তাদির প্রথমে অভিযোগ করেছিলেন বিএনপির লোকজন চাঁদা চেয়েছিল, তবে পরবর্তীতে তিনি নিজের বক্তব্য পরিবর্তন করে জানান যে তাঁর কাছে কোনো চাঁদা চাওয়া হয়নি।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরসহ আরও যাঁদের ব্যাপক পরিচিতি ও ভাইরাল জনপ্রিয়তা আছে, তাঁরা ভবিষ্যতে আরও দায়িত্বশীল হবেন বলে তিনি আশা করেন।

প্রধান খবর

এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংখ্যা গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায় ও রাজস্ব ফাঁকির অভিযোগে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানিতে অভিযান চালিয়েছে দুদক।

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টা করলে তদন্তের পর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট শুরু হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

বেকারত্ব সৃষ্টি করে এমন শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাংকিং উন্নয়ন এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

আসছে...