পরীক্ষামূলক সংস্করণ

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের নৌপথে যাত্রী ভাড়া বাড়িয়েছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী নৌযানে যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন হার অনুযায়ী, নৌপথে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে ২২ পয়সা বাড়িয়ে ৩ টাকা ১৭ পয়সা করা হয়েছে।

প্রথম ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে ১৯ পয়সা বাড়িয়ে ২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া নৌপথে জনপ্রতি সর্বনিম্ন যাত্রী ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত ভাড়ার হার সব নদীবন্দরের টার্মিনাল এবং নৌযানের দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, নৌযানের ভাড়া নির্ধারণ সংক্রান্ত আগের সব প্রজ্ঞাপন ও আদেশ রহিত করা হয়েছে। পুনর্নির্ধারিত ভাড়া ২৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

প্রধান খবর

কথা-কাটাকাটি থেকে মাথায় আঘাত-ফাঁকা গুলি, মোটরসাইকেলে আগুন

রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটির জেরে সোহাগ নামের এক ব্যক্তিকে মাথায় আঘাত ও দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানা যুবদলের বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা সাইমনের মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

স্বৈরাচার ও গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী ও ‘গুপ্ত’ শক্তি আবার একসঙ্গে হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেনীর ফুলগাজীতে এক অনুষ্ঠানে তিনি রাজনৈতিক শক্তিগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান।

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার সেচ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফেনীতে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...