পরীক্ষামূলক সংস্করণ

মোহাম্মদপুর থেকে ‘ন্যাটা সামি’ গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর থেকে মো. আরসালান খান সামি ওরফে ‘ন্যাটা সামি’ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মোহাম্মদপুর থানাধীন ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানায়, ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় হত্যা ও বিস্ফোরক মামলার এক আসামি অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সামিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসিলা ও জেনেভা ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে সামির বসতবাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

সংস্থাটির দাবি, গ্রেপ্তার সামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সহযোগী হিসেবে এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

এসআরবি আরও জানায়, সামির বিরুদ্ধে ২০২৫ সালের ২৪ অক্টোবর মোহাম্মদপুর থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।

এ ঘটনায় সামির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় নতুন একটি মামলা করা হয়েছে। এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি।

প্রধান খবর

কথা-কাটাকাটি থেকে মাথায় আঘাত-ফাঁকা গুলি, মোটরসাইকেলে আগুন

রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটির জেরে সোহাগ নামের এক ব্যক্তিকে মাথায় আঘাত ও দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানা যুবদলের বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা সাইমনের মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

স্বৈরাচার ও গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী ও ‘গুপ্ত’ শক্তি আবার একসঙ্গে হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেনীর ফুলগাজীতে এক অনুষ্ঠানে তিনি রাজনৈতিক শক্তিগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান।

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার সেচ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফেনীতে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...