পরীক্ষামূলক সংস্করণ

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার সেচ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফেনীবাসীর দীর্ঘদিনের বন্যা ও নদীভাঙন সমস্যা মোকাবিলায় বহুল প্রতীক্ষিত ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ২টা ১০ মিনিটে ঢাকা থেকে সড়কপথে ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছে প্রকল্পের উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

ফলক উন্মোচনের পর তিনি একটি গাছের চারা রোপণ করেন এবং সংশ্লিষ্ট এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে ফেনী-১ আসনের বিএনপির সংসদ সদস্য রফিকুল আলম মজনু তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য ভিপি জয়নাল আবেদীন, ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

১,৫৪২ কোটি টাকার প্রকল্প

প্রতিবছর ভারত থেকে আসা উজানের পাহাড়ি ঢল ও বন্যায় মুহুরী নদীর বাঁধ ভেঙে ফেনীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে আসছে।

স্থানীয়দের দীর্ঘদিনের এ দুর্ভোগ কমাতে মুহুরী নদীতে টেকসই বাঁধ নির্মাণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের আওতায় প্রায় ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন করা হবে। পাশাপাশি প্রায় ৬৮ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, নদীর তীর সংরক্ষণ এবং গুরুত্বপূর্ণ সেচ অবকাঠামো সংস্কারের কাজ করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় বন্যা ও নদীভাঙনের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

প্রকল্প এলাকা পরিদর্শন ও উদ্বোধন শেষে স্থানীয় গ্রামবাসীদের আয়োজনে একটি জনসমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

প্রধান খবর

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ৫৯ বছর বয়সে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ সংকট কেন্দ্র করে কর্মকর্তাদের লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি। শুক্রবার বিকেলে ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত

ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় দ্রুতগতির বাসের চাপায় শিশুসহ সিএনজি অটোরিকশার ৭ আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় অটোরিকশাটি একেবারে দুমড়েমুচড়ে যায়।

আসছে...