পরীক্ষামূলক সংস্করণ

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

রাজধানীর গুলশানে অননুমোদিত ওয়্যারহাউসে বিপুল পরিমাণ শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি গুদাম সিলগালা করেছে শুল্ক গোয়েন্দা ও যৌথ বাহিনী।

গতকাল ১ অক্টোবর বৃহস্পতিবার গভীর রাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যৌথভাবে গুলশানের এই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে, পরিদর্শনের সময় প্রতিষ্ঠানটির শুল্কমুক্ত মদের গুদামে ‘গুরুতর অসংগতি’ ধরা পড়ে। প্রাথমিকভাবে এসব অনিয়মের সত্যতা পাওয়ায় এনবিআরের নির্দেশে অধিকতর যাচাই-বাছাই ও তদন্তের উদ্দেশ্যে চারটি ওয়্যারহাউস বা গুদামই তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়।

গুলশানের এই শুল্কসংক্রান্ত অভিযানের ঠিক আগেই কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ওপর বেশ কিছু ঘটনা ঘটে যায়। গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর দক্ষিণ মানিকদী এলাকায় অবস্থিত নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পের বিভিন্ন স্থাপনায় হঠাৎ হামলা ও ভাঙচুর চালানো হয়। ওই হামলায় সালমান মুক্তাদিরের নিজস্ব স্টুডিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার পরপরই তিনি সামাজিক মাধ্যম ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন।

দক্ষিণ মানিকদীর ওই হামলার ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় জমি দখল ও পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। পুলিশ এ মামলায় অভিযান চালিয়ে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী এবং কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ মোট ৭ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে।

তাছাড়া, সাম্প্রতিক ঘটনার ধারাবাহিকতায় সালমান মুক্তাদিরের আর্থিক লেনদেন খতিয়ে দেখতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে তাঁর ব্যাংক হিসাব তলব করা হয়। গত বুধবারের মধ্যে সালমান মুক্তাদিরের নামে থাকা সকল ব্যাংক হিসাব ও লেনদেনের প্রয়োজনীয় নথি বিএফআইইউতে জমা দেওয়ার জন্য দেশের সকল বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছিল।

প্রধান খবর

এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংখ্যা গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায় ও রাজস্ব ফাঁকির অভিযোগে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানিতে অভিযান চালিয়েছে দুদক।

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টা করলে তদন্তের পর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট শুরু হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

বেকারত্ব সৃষ্টি করে এমন শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাংকিং উন্নয়ন এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

আসছে...