পরীক্ষামূলক সংস্করণ

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসভবন থেকে ডিবির একটি টিম অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ওইদিন সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও মারধরের অভিযোগে বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ১ অক্টোবর বৃহস্পতিবার মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) লাগেজ পেতে বিলম্ব হওয়ায় ক্ষুব্ধ যাত্রীদের পরিস্থিতি সামলাতে আসেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। এ সময় মেজর (অব.) আখতারুজ্জামান তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, ঘাড় ধাক্কা দিয়ে বের করার হুমকি দেন এবং বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আখতারুজ্জামানের সঙ্গীরা সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ করতে গেলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আখতারুজ্জামান তাঁকে অকথ্য ভাষায় গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পাশাপাশি তিনি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলে দেন এবং বিমানের প্রতিনিধিদের সঙ্গে মারমুখী আচরণ করেন।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে বিএনপি থেকে একাধিকবার বহিষ্কৃত হলেও ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

প্রধান খবর

৪ ঘণ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরে পোশাক কারখানার আগুন

গাজীপুরের ডেগেরচালায় পোশাক কারখানার আগুন প্রায় চার ঘণ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ছাদে আটকে পড়া ৬৯ শ্রমিককে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, সমাপ্তিও হতে হবে মিয়ানমারেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে।

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী

২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের নতুন বই এবং প্রাথমিকের শিক্ষার্থীদের ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা জানিয়েছে সরকার।

আসছে...