পরীক্ষামূলক সংস্করণ

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর বিয়োগে রাষ্ট্রপতির গভীর শোক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২ অক্টোবর ২০২৬ শুক্রবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাষ্ট্রপতির এই শোকবার্তার তথ্য নিশ্চিত করেছেন। এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুম তৌফিক ইমরোজ খালিদীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন অনন্য পথিকৃৎ। তাঁর এই অকাল মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, অত্যন্ত সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারাল। সাংবাদিকতা ও গণমাধ্যমে তাঁর অসামান্য অবদান দীর্ঘদিন ধরে স্মরণীয় হয়ে থাকবে।” এ সময় বিশিষ্ট এই প্রবীণ সাংবাদিকের সঙ্গে তাঁর নিজস্ব ব্যক্তিগত স্মৃতির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে রাষ্ট্রপতি বলেন যে, তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় এক ক্ষতি।

সম্পর্কিত বিষয়:

প্রধান খবর

৪ ঘণ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরে পোশাক কারখানার আগুন

গাজীপুরের ডেগেরচালায় পোশাক কারখানার আগুন প্রায় চার ঘণ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ছাদে আটকে পড়া ৬৯ শ্রমিককে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, সমাপ্তিও হতে হবে মিয়ানমারেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে।

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী

২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের নতুন বই এবং প্রাথমিকের শিক্ষার্থীদের ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা জানিয়েছে সরকার।

আসছে...