পরীক্ষামূলক সংস্করণ

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ২০.৫ ডিগ্রিতে

আশ্বিনের শেষপ্রান্তে উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা অনুভূত হচ্ছে। রাতভর বৃষ্টি, ভোরের কুয়াশা ও হিমেল বাতাসে বদলে গেছে সীমান্তঘেঁষা তেঁতুলিয়ার আবহাওয়া। এক দিনের ব্যবধানে সেখানে তাপমাত্রা নেমে এসেছে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে কয়েক দিন ধরে সেখানে তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাতভর বৃষ্টির পর ভোরে চারপাশে মিহি কুয়াশা নামে। এর সঙ্গে উত্তরের ঠান্ডা বাতাসে শীতের অনুভূতিও বেড়ে যায়।

স্থানীয়রা জানান, ভোরের কুয়াশা, হিমেল বাতাস ও তাপমাত্রার আকস্মিক পতনে উত্তর জনপদে আগাম শীতের আমেজ তৈরি হয়েছে। সকালে কুয়াশামাখা পথে অনেককে প্রাতঃভ্রমণে বের হতে দেখা গেছে। শিশু ও বয়োবৃদ্ধদেরও হালকা গরম কাপড় পরতে দেখা যাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, রোববার রাতে তেঁতুলিয়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। কয়েক দিন ধরেই ভোররাতের দিকে শীতের অনুভূতি বাড়ছিল।

তিনি বলেন, এটি মূলত ঋতু পরিবর্তনের স্বাভাবিক লক্ষণ। এখন থেকে তেঁতুলিয়াসহ আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।

প্রধান খবর

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

ডলারের দাম বাড়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। তবে দুর্বল মার্কিন অর্থনৈতিক তথ্য ও ফেডের সুদের হার নিয়ে অনিশ্চয়তায় দরপতন সীমিত ছিল।

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ২০.৫ ডিগ্রিতে

আশ্বিনের শেষপ্রান্তে তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন ২০.৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। রাতভর বৃষ্টি, কুয়াশা ও হিমেল বাতাসে উত্তরাঞ্চলে শীতের আমেজ তৈরি হয়েছে।

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি: প্রধানমন্ত্রী

সবার জন্য নিরাপদ, টেকসই ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পিত নগরায়ণ, বিকেন্দ্রীভূত উন্নয়ন ও পরিবেশবান্ধব আবাসন গড়তে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও জানান।

আসছে...