পরীক্ষামূলক সংস্করণ

বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশে কমানোর কথা ভাববে সরকার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল অবস্থায় এলে দেশের বাজারেও তেলের দাম কমানোর বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বর্তমানে কিছুটা কমেছে। তবে এই দাম কমার প্রবণতা কতটা স্থায়ী হবে, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। কারণ, বিশ্বজুড়ে ভূরাজনৈতিক পরিস্থিতি এখনও অস্থিতিশীল।

সম্প্রতি বিশ্ববাজারে তেলের দাম কমে আসার প্রসঙ্গ তুলে এক সাংবাদিক জানতে চান, তেলের দাম ব্যারেলপ্রতি ১০২ ডলারের কাছাকাছি থাকাকালে দেশে দাম সমন্বয় করা হয়েছিল। বর্তমানে আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে তা কত দ্রুত সমন্বয় করা হবে?

জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকার যে দরে দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছিল, বর্তমান আন্তর্জাতিক বাজারদর তার তুলনায় কিছুটা কম। তবে দাম কমার পেছনের কারণও বিবেচনায় নিতে হবে। এর আগে তেলের দাম কমার পর কয়েক দিনের মধ্যেই আবার তা বেড়ে ১০৬-১০৭ ডলারে পৌঁছেছিল।

বর্তমানে তেলের দাম কমার অন্যতম কারণ হিসেবে ইউরোপের দেশগুলোর কৌশলগত মজুত থেকে তেল বাজারে ছাড়ার বিষয়টি উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে কৌশলগত মজুত থেকে তেল ছাড়ার আহ্বান জানান। এর পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বড় পরিমাণ তেল বাজারে ছাড়ার ঘোষণা দেয়।

তেলের বর্তমান দাম দীর্ঘ সময় স্থিতিশীল থাকবে কি না, তা নিয়ে সতর্ক থাকার কথাও জানান জাহেদ উর রহমান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। সেখানে সামরিক উত্তেজনা ও নতুন করে সংঘাতের আশঙ্কা রয়েছে। ফলে বর্তমান বাজারদরকে দীর্ঘমেয়াদি স্থিতিশীল দাম হিসেবে ধরে নেওয়া কঠিন।

তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম দরে স্থিতিশীল হলে দেশের বাজারে দাম সমন্বয়ের বিষয়টি সরকার অবশ্যই বিবেচনা করবে বলে জানান তিনি।

জাহেদ উর রহমান আরও বলেন, জ্বালানি তেলের দাম ও মূল্যস্ফীতির মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে। জ্বালানির দাম বাড়লে মূল্যস্ফীতির চাপ বাড়ে এবং বিনিয়োগ কমে যেতে পারে। এর প্রভাব কর্মসংস্থানেও পড়তে পারে। শেষ পর্যন্ত এর চাপ জনগণের ওপর পড়ে বলে মন্তব্য করেন তিনি।

প্রধান খবর

এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংখ্যা গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায় ও রাজস্ব ফাঁকির অভিযোগে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানিতে অভিযান চালিয়েছে দুদক।

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টা করলে তদন্তের পর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট শুরু হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

বেকারত্ব সৃষ্টি করে এমন শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাংকিং উন্নয়ন এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

আসছে...