পরীক্ষামূলক সংস্করণ

দিল্লিতে পাঁচতলা ভবনধস, বহু আটকা পড়ার আশঙ্কা

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় পাঁচতলা একটি ভবন ধসে পড়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দিল্লি ফায়ার সার্ভিসের (ডিএফএস) এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে ভবনধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, ধসে পড়া ভবনের চারপাশে বহু মানুষ জড়ো হয়েছেন। কয়েকজনকে হাত দিয়ে কংক্রিটের বড় বড় খণ্ড সরিয়ে ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করতে দেখা যায়।

এদিকে দিল্লি ট্রাফিক পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। ভবনধসের কারণে সীমাপুরি গোলচত্বর, ডিএলএফ ভোপুড়া এবং আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে তারা।

উদ্ধারকাজ নির্বিঘ্ন রাখতে ঘটনাস্থলের কাছে গাড়ি না থামানো, পার্কিং না করা এবং অযথা ভিড় না করার অনুরোধ করেছে ট্রাফিক পুলিশ। পাশাপাশি উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের সদস্যদের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

এর আগে গত মাসে দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি আবাসিক ভবন ধসে সাতজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছিলেন। ওই ঘটনার এক মাসের মধ্যেই ফের ভবনধসের ঘটনা ঘটল দিল্লিতে।

প্রধান খবর

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতের বিশৃঙ্খলা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির

ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক যোগাযোগ কাজে লাগানোর কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

হরমুজে জাহাজে হামলা বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বাড়ায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে ব্রেন্টের দাম বেড়ে ১০২.২৮ ডলারে উঠেছে।

আসছে...