পরীক্ষামূলক সংস্করণ

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২ পুলিশ

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে একদল মাদক কারবারির বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে হামলাকারীরা মাদক মামলায় গ্রেপ্তার দুই আসামিকে ছিনিয়ে নিতে পারেনি।

আহত পুলিশ সদস্যরা হলেন এটিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান। তাঁদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নারীসহ দুই ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ। পরে তাঁদের ফাঁড়িতে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পর একদল ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালায়। হামলাকারীরা আসামিদের ছিনিয়ে নিতে না পারলেও পুলিশ সদস্যদের হুমকি দিয়ে চলে যায়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও সদর মেট্রো থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ফাঁড়ির ইনচার্জ।

পুলিশ জানায়, ইয়াবাসহ গ্রেপ্তার দুজন হলেন মো. আনিছ (১৮) ও শিমলা (২২)। আনিছ ময়মনসিংহের গফরগাঁও থানার মাইছজাদি গ্রামের হারেছ মিয়ার ছেলে। শিমলা গাজীপুর সদর মেট্রো থানার চা বাগান বাঁশতলা এলাকার মো. সেলিম মিয়ার মেয়ে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় পুলিশের ওপর হামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হবে। গ্রেপ্তার আনিছ ও শিমলাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

প্রধান খবর

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে মোংলা বন্দর, প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল ও এলএনজি টার্মিনালের সম্ভাবনা গুরুত্ব পাচ্ছে।

সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি

রাঙামাটির সাজেক পর্যটন সড়কে অবরোধ চলাকালে উজোবাজারে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি হয়েছে। কয়েকজন সেনাসদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু ও ১,৩৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর মোট মৃত্যু ৩৬৪ এবং হাসপাতালে ভর্তি ১ লাখ ১৬ হাজার ৯৯০ জন।

আসছে...