পরীক্ষামূলক সংস্করণ

রাজবাড়ীতে ১৩ লাখ ৭১ হাজার টাকার ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপ জব্দ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: নিশাত নাবিলা সপ্তর্ষি

রাজবাড়ীর কালুখালীতে পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। এ ঘটনায় মো. সাইদুল সরদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও।

শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে রাজবাড়ী জেলার কালুখালী থানার মহিমশাহী কালিকাপুর এলাকার সোনাপুর মোড়সংলগ্ন কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করে। এ সময় কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৭১ হাজার টাকা।

গ্রেপ্তার সাইদুল সরদার (৪০) রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত জব্বার সরদার। এসআরবি জানিয়েছে, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মাদক মামলার এজাহারে নাম রয়েছে।

এসআরবির দাবি, সাইদুল দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে উইনসেরেক্স সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

উদ্ধার করা মাদক ও জব্দ করা পিকআপসহ গ্রেপ্তার ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রধান খবর

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, ফায়ার সার্ভিস কর্মীদের ধাওয়া দিল শ্রমিকরা

বকেয়া বেতন-ভাতার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং ফায়ার সার্ভিস কর্মীদের ধাওয়ার ঘটনা ঘটে।

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এদিকে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুর ও গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ চলছে।

মজুরি বোর্ড গঠনের ঘোষণার মধ্যেই মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড় অবরোধ করে বিক্ষোভের একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন পোশাকশ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।

আসছে...