রাজধানীর বিভিন্ন এলাকায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মশাল, ককটেল ও লাঠি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এক বার্তায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মশাল মিছিল আয়োজন এবং ককটেল বিস্ফোরণের প্রস্তুতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাঁদের কাছ থেকে মশাল, ককটেল ও লাঠি উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয়, কোন কোন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে কী কী মামলা রয়েছে, সে বিষয়ে ডিএমপির প্রকাশিত তথ্যে বিস্তারিত জানানো হয়নি।



