পরীক্ষামূলক সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকভর্তি ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক

চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পরিবহনের অভিযোগে ট্রাকভর্তি ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকচালক আব্দুল মান্নানকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় থেকে সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয়।

আটক আব্দুল মান্নান যশোরের অভয়নগর উপজেলার মশিউরনগর এলাকার আব্দুর রহিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকভর্তি ইউরিয়া সার চাঁপাইনবাবগঞ্জের গোলাপেরহাট এলাকার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সার ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেওয়া হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারবোঝাই ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক ধারণা, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে এসব সার যশোর থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা হচ্ছিল।

অভিযানে ৭০০ বস্তা সার জব্দ করা হলেও সংশ্লিষ্ট ডিলার হুমায়ুন কবিরকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বলেন, অবৈধভাবে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। উদ্ধার করা সার বর্তমানে থানায় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে। মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

প্রধান খবর

গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, চেয়ার-টেবিল ও নথিপত্রে আগুন

গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ডে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট অংশ নিচ্ছে।

বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মারা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান। মঙ্গলবার সকালে হোটেলকক্ষে অসুস্থ অবস্থায় তাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান নির্মাতা এমডি ইকবাল।

আসছে...