পরীক্ষামূলক সংস্করণ

১৫ টাকা কেজিতে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

অল ক্রাইমস.টিভি ডেস্ক

হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৪৯৫টি উপজেলায় ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল সরবরাহ করা হচ্ছে। প্রতিটি পরিবার মাসে ৩০ কেজি করে চাল পাচ্ছে, যা তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রোববার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফীর এক লিখিত প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী মো. আব্দুল বারী এ তথ্য জানান।

তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে এ কর্মসূচির জন্য ১০ লাখ টন চাল বরাদ্দ রাখা হয়েছে। এর পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের চাহিদার ভিত্তিতে টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের মধ্যেও চাল বিতরণ করা হচ্ছে। বর্তমানে ৬৭ লাখের বেশি পরিবারকে মাসে ৩০ টাকা কেজি দরে প্রায় ৩৩ হাজার ৮৩৩ টন চাল দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও জানান, বছরে ছয় মাস—আগস্ট থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল—এই কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়। ইতোমধ্যে মোট বরাদ্দের প্রায় ৭৯ শতাংশ চাল বিতরণ সম্পন্ন হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির সময়ে এমন উদ্যোগ নিম্নআয়ের মানুষের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে। তবে দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...