পরীক্ষামূলক সংস্করণ

‘জুলাই চেতনা বাস্তবায়নই সরকারের লক্ষ্য’-রুহুল কুদ্দুস কাজল

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে এবং বর্তমান সরকার সেই জুলাই বিপ্লবের চেতনারই বহিঃপ্রকাশ।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে কোটচাঁদপুর পাইলট হাইস্কুল মাঠ-এ স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণ ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্র গঠনের যে প্রত্যাশা করেছিল, বর্তমান সরকার তা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে জুলাই যোদ্ধাদের সুরক্ষা নীতিমালাও প্রণয়ন করা হয়েছে বলে জানান তিনি।

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনাল সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছে এবং সংক্ষুব্ধ পক্ষের জন্য আইনগতভাবে আপিলের সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, রায়ের বিরুদ্ধে সরকার বা আসামিপক্ষ ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবে।

তিনি মন্তব্য করেন, অভিযুক্ত ব্যক্তিরা সাধারণত নিজেকে নির্দোষ দাবি করে থাকে, তবে অভিযোগ থাকলে আদালতের মাধ্যমেই প্রতিকার খোঁজা উচিত।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ বিষয়ে আইনমন্ত্রী জাতীয় সংসদে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, হাইকোর্ট পৃথক সচিবালয় বিষয়ে রায় দিলেও তা চূড়ান্ত নয়, সুপ্রিম কোর্টে আপিল নিষ্পত্তির পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম.এ. মজিদ।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একরামুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান, থানার ওসি মো. আসাদুজ্জামানসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...