পরীক্ষামূলক সংস্করণ

মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রাঘাতে দুইজনের প্রাণহানি

অল ক্রাইমস.টিভি ডেস্ক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আড়িয়াল ও দিঘিরপাড় ইউনিয়নে পৃথক এ দুর্ঘ‌টনা ঘটে।

বজ্রপাতে মারা যাওয়া রিজান ঢালী (১৮) উপজেলার আড়িয়াল ইউনিয়নের বসাউল্লাহ এলাকার মনির ঢালীর ছেলে এবং আরাফাত খাঁন (২২) দিঘিরপাড় ইউনিয়নের হাইয়ারপাড় গ্রামের জসিম খাঁনের ছেলে।

টঙ্গীবাড়ি থানা পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে উপজেলার আড়িয়াল ইউনিয়নের ফজুশাহ শোলাকান্দা বিলে ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. রিজান ঢালী (১৮) গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একইদিন দুপুরে দিঘীরপাড় ইউনিয়নের হাইয়ারপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাতে মৃত্যু হয় মো. আরাফাত খাঁনের।

 

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...