পরীক্ষামূলক সংস্করণ

টাইব্রেকারের নাটকে কোপা জিতল রিয়াল সোসিয়েদাদ

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ক্লাব ইতিহাসে তৃতীয়বারের মতো কোপা দেল রে শিরোপা জিতেছে রিয়াল সোসিয়েদাদ। শ্বাসরুদ্ধকর ফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদ–কে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে এই সাফল্য অর্জন করে তারা। নির্ধারিত সময় ২-২ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে, সেখানেই ভাগ্য গড়ে নেয় সোসিয়েদাদ।

সেভিয়ায় অনুষ্ঠিত ফাইনালের শুরুতেই চমক দেখায় সোসিয়েদাদ। ম্যাচের মাত্র ১৪ সেকেন্ডে গোল করে দলকে এগিয়ে দেন অ্যান্ডার বারেনেটজিয়া। দ্রুত গোল খেয়ে কিছুটা চাপে পড়লেও ঘুরে দাঁড়াতে দেরি করেনি অ্যাতলেটিকো। ১৮ মিনিটে আদেমোলা লুকমান–এর গোলে সমতায় ফেরে মাদ্রিদের দলটি।

এরপর ম্যাচে বল দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে ছিল অ্যাতলেটিকো, তবে কাঙ্ক্ষিত গোল পায়নি তারা। উল্টো প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে সোসিয়েদাদকে আবারও এগিয়ে দেন মিকেল ওয়ারিয়াসাবাল। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সোসিয়েদাদ।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে অ্যাতলেটিকো। শেষ পর্যন্ত ৮৩ মিনিটে গোল করে দলকে ম্যাচে ফেরান হুলিয়ান আলভারেজ। তার এই গোলে আবারও ২-২ সমতা আসে, যা ম্যাচকে নিয়ে যায় টাইব্রেকারে।

টাইব্রেকারে নায়ক হয়ে ওঠেন সোসিয়েদাদের গোলরক্ষক উনাই মাররেরো। তিনি আলেকসান্দার সরলথ ও হুলিয়ান আলভারেজ–এর শট ঠেকিয়ে দেন। তার দুর্দান্ত পারফরম্যান্সই শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় এনে দেয় সোসিয়েদাদকে।

এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও কোপা দেল রে ট্রফি নিজেদের করে নিল রিয়াল সোসিয়েদাদ, যা তাদের ক্লাব ইতিহাসে তৃতীয় শিরোপা হিসেবে যুক্ত হলো।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...