পরীক্ষামূলক সংস্করণ

ঈদুল আজহা কবে হতে পারে, যা জানা গেল

অল ক্রাইমস. টিভি ডেস্ক

গতকাল ১৮ এপ্রিল জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বাংলাদেশে ১৪৪৭ হিজরি সনের জিলকদ মাস শুরু হচ্ছে সোমবার (২০ এপ্রিল) থেকে। শনিবার সারা দেশে চাঁদ দেখা না যাওয়ায় রবিবার (১৯ এপ্রিল) শাওয়াল মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে।

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পর আসে জিলহজ মাস। আর জিলহজের ১০ তারিখে পালিত হয় পবিত্র ঈদুল আজহা।

হিসাব অনুযায়ী, জিলকদ মাস ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ২৯ দিনে শেষ হলে ১৯ মে জিলহজ মাস শুরু হবে এবং ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। আর জিলকদ মাস ৩০ দিনের হলে ঈদুল আজহা হতে পারে ২৯ মে।

তবে ঈদের সঠিক তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

প্রধান খবর

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে মোংলা বন্দর, প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল ও এলএনজি টার্মিনালের সম্ভাবনা গুরুত্ব পাচ্ছে।

সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি

রাঙামাটির সাজেক পর্যটন সড়কে অবরোধ চলাকালে উজোবাজারে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি হয়েছে। কয়েকজন সেনাসদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু ও ১,৩৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর মোট মৃত্যু ৩৬৪ এবং হাসপাতালে ভর্তি ১ লাখ ১৬ হাজার ৯৯০ জন।

আসছে...