পরীক্ষামূলক সংস্করণ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণ পাবে পাচারকৃত অর্থ: তারেক রহমান

অল ক্রাইমস.টিভি ডেস্ক

বিগত স্বৈরাচার আমলে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে তা কৃষক ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, এই অর্থ “ফ্যামিলি কার্ড” কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।

সোমবার (২০ এপ্রিল) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ৯১১ জন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। পাশাপাশি তিনি জানান, চলতি মাসের মধ্যেই আরও ২৩টি উপজেলায় এই কার্ড পৌঁছে দেওয়া হবে।

তারেক রহমান বলেন, অতীতে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে এবং সেই অর্থ উদ্ধার করে দেশের মানুষের কল্যাণে ব্যয় করা হবে। বিশেষ করে কৃষকসহ নিম্নআয়ের মানুষের সহায়তায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে নারী ও পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ নিশ্চিত করা হবে এবং সরকার এ বিষয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করবে।

প্রধান খবর

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারে তিনি পর্যটন, নীল অর্থনীতি ও মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

আসছে...