পরীক্ষামূলক সংস্করণ

রাস্তার বিল অনুমোদনে ঘুষ দাবির অভিযোগ, দুদকের ফাঁদে প্রকৌশলী

ঘুষের এক লাখ টাকাসহ বরগুনার আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাস্তা নির্মাণকাজের বিল আটকে রেখে পাঁচ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে সোমবার (২৩ নভেম্বর) দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল ফাঁদ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

দুদকের সূত্রে জানা যায়, লোকাল গভার্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় রাস্তা নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার শেখ নোমান রেজার কাছ থেকে ঘুষ দাবি করেন রুবেল খান। ওই কাজের পাওয়ার অব অ্যাটর্নিপ্রাপ্ত ঠিকাদারের বৈধ বিল আটকে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময়ে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করা হয় বলে অভিযোগ।

অভিযোগ অনুযায়ী, ঘুষ দিতে অস্বীকৃতি জানালে প্রকল্পের কাজে বাধা দেওয়াসহ বৈধ বিল অনুমোদনের সুপারিশ না করার কথা বলে ঠিকাদারকে বিভিন্নভাবে হয়রানি করেন ওই কর্মকর্তা।

এ অবস্থায় অভিযোগকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল ফাঁদ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আমতলী পৌরসভা থেকে রুবেল খানকে ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার রুবেল খানকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে দুদকের সূত্রে জানানো হয়।

প্রধান খবর

ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল। সোমবার দুপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে বৈঠক শুরু হয়।

১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হবে থার্ড টার্মিনাল

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ৩০ নভেম্বরের মধ্যে চুক্তি স্বাক্ষরের লক্ষ্য সরকারের। ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে আংশিক কার্যক্রম শুরু হতে পারে।

আসছে...