অল ক্রাইমস. টিভি ডেস্ক
সার্বিয়ায় ক্রিকেট খুব একটা জনপ্রিয় না হলেও, এই খেলায় আগ্রহ তৈরি হয়েছে টেনিস তারকা নোভাক জকোভিচ-এর। আর এর পেছনে বড় ভূমিকা রেখেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।
সম্প্রতি মাদ্রিদে ‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে জকোভিচ জানান, কোহলির কারণেই তিনি ক্রিকেট দেখা শুরু করেছেন। আগে এই খেলাটি তিনি খুব একটা অনুসরণ করতেন না।
কোহলির প্রতি নিজের শ্রদ্ধা প্রকাশ করে জকোভিচ বলেন, তিনি কোহলিকে শুধু একজন দুর্দান্ত ক্রীড়াবিদ হিসেবেই নয়, একজন ভালো মানুষ হিসেবেও দেখেন। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ভবিষ্যতে ভারতে গেলে কোহলির সঙ্গে দেখা করার ইচ্ছার কথাও জানান জকোভিচ। তিনি বলেন, সুযোগ হলে একসঙ্গে সময় কাটানো, এমনকি মজার ছলে টেনিস ও ক্রিকেট খেলার পরিকল্পনাও রয়েছে তাদের।



