পরীক্ষামূলক সংস্করণ

জ্বালানি সংকটে সরকার-বিরোধী দল মিলিয়ে ১০ সদস্যের কমিটির প্রস্তাব প্রধানমন্ত্রীর

অল ক্রাইমস.টিভি ডেস্ক

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে বক্তব্যকালে তিনি এই উদ্যোগের কথা জানান।

প্রস্তাব অনুযায়ী, সরকার ও বিরোধী দল থেকে মোট ১০ জন সদস্য নিয়ে জ্বালানি বিষয়ক এই কমিটি গঠন করা হবে। এর লক্ষ্য হবে দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে সমন্বিত ও কার্যকর সুপারিশ তৈরি করা।

প্রধানমন্ত্রী আরও প্রস্তাব দেন, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, জ্বালানি খাতের সংকট জাতীয় অর্থনীতি ও জনজীবনে প্রভাব ফেলছে, তাই এ বিষয়ে দল-মত নির্বিশেষে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এই কমিটির মাধ্যমে বাস্তবসম্মত সমাধান বের করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জাতীয় স্বার্থে এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে এবং সংকট মোকাবিলায় সহায়ক হবে।

প্রধান খবর

তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট অংশ নিচ্ছে।

বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মারা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান। মঙ্গলবার সকালে হোটেলকক্ষে অসুস্থ অবস্থায় তাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান নির্মাতা এমডি ইকবাল।

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী, ভবানীপুর ও নতুন বাজার এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনাবাড়ীতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আসছে...