পরীক্ষামূলক সংস্করণ

সাবেক সচিব এম আই চৌধুরী আর নেই

অল ক্রাইমস. টিভি ডেস্ক

বাংলাদেশ সরকারের সাবেক সচিব এম আই চৌধুরী (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল পৌনে ৮টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৪৪ সালের ৩ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার গচিয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম গোলাম মাসুদ চৌধুরী। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ।

দিরাই উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬০ সালে মাধ্যমিক পাস করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনে তিনি সক্রিয় ছাত্রনেতা ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৬৭ সালে প্রাদেশিক সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে সচিব হিসেবে অবসর গ্রহণ করেন।

অবসর জীবনে তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। এনজিও খাতের উন্নয়নে কাজ করার পাশাপাশি জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সহ-সভাপতি এবং সুনামগঞ্জ সমিতি ঢাকার সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

বুধবার মাগরিবের নামাজের পর মিরপুর রূপনগর আবাসিক এলাকার সেন্ট্রাল জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে দাফন করা হয়।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

আসছে...